Subscribe Us

header ads

গেজেট বাস্তবায়নের জন্য দর্জি শ্রমিকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

দর্পণ, বরিশাল, গেজেট বাস্তবায়নের জন্য দর্জি শ্রমিকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত, দর্জি শ্রমিক, বরিশাল জেলা, বরিশাল জেলা সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশন, বরিশাল বিভাগ, অশ্বিনী কুমার হল, দর্জি শ্রমিক ইউনিয়ন, ট্রেড ইউনিয়ন


গেজেট বাস্তবায়নের জন্য দর্জি শ্রমিকদের অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত

দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবানে অদ্য সকাল ১০টা থেকে ২টা পর্যন্ত অশ্বিনী কুমার হল চত্বরে শান্তিপূর্ণভাবে অবস্থান কর্মসূচি পালন করা হয়। দর্জি শ্রমিক গেজেট বাস্তবায়ন সংগ্রাম কমিটির আহবায়ক শ্রমিক নেতা তুষার সেন এর সভাপতিত্বে এবং জয়দেব সাহা'র সঞ্চারনায় অন্যান্যর মধ্যে বক্তৃতা দেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন, বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক এ্যাড. এ. কে. আজাদ; বাংলাদেশ নারী পরিষদ, বরিশাল জেলা শাখার সাধারন সম্পাদক পুষ্প চক্রবর্তী; বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ এর সভাপতি প্রদীপ কুমার দাস(রাহুল); কবি অপূর্ব গৌতম; বরিশাল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী এবং খুলনায় শ্রমিক আন্দোলনের অন্যতম সংগঠক সুজয় শুভ, বাংলাদেশ ছাত্র ফেডারেশন এর বরিশাল জেলার কোষাধ্যক্ষ রাইদুল ইসলাম সাকিব।

এছাড়াও বক্তৃতা দেন শ্রমিক নেতা এস. এম. জাকির হোসেন, স্বপন দত্ত, আকতার রহমান সপ্রু, নিরঞ্জন কর্মকার, গৌরাঙ্গ বাড়ৈ, মোঃ আল-আমিন, মোঃ কাওছার,  লিপিকা মজুমদার, আবুল হাসেম প্রমুখ নেতৃবৃন্দ।

বক্তারা অবিলম্বে ২০১৮সালের ৩১ শে জানুয়ারি দর্জি শ্রমিকদের জন্য  প্রকাশিত গেজেট বাস্তবায়ন, দর্জি শ্রমিকদের নিয়োগ পত্র, সার্ভিজ বুক, ৩বছরের বকেয়া পরিশোধ করার জোড় দাবী জানান। বক্তারা কথায় কথায় দর্জি শ্রমিকদের ছাঁটাই বন্ধেরও আহবান জানান। গেজেট বাস্তবায়ন না হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণার হুশিয়ারী উচ্চারণ করেন।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ