Subscribe Us

header ads

১২ই এপ্রিল ছাত্র ইউনিয়নের জরুরি সম্মেলন | দর্পণ

 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ১২ই এপ্রিল ছাত্র ইউনিয়নের জরুরি সম্মেলন, বরিশাল জেলা, ছাত্র ইউনিয়ন, BSU, bsu, ছাত্র, ইউনিয়ন, জরুরি সম্মেলন ডেকেছে ছাত্র ইউনিয়ন, সম্মেলন, ৪১তম সম্মেলনের ডাক, কেন্দ্রীয় সংসদ, দর্পণ, bangladesh students' union, bangladesh students union, 1952

আগামী ১২ এপ্রিল জরুরি সম্মেলন ডেকেছে ছাত্র ইউনিয়ন। সংগঠনটির কেন্দ্রীয় সংসদের জরুরি সভার সিদ্ধান্ত মোতাবেক এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। আগামী ৩০ মার্চ মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় কর্মীসভা অনুষ্ঠিত হবে।

রবিবার (২৮ মার্চ) রাতে সংগঠনের সহকারী সাধারণ সম্পাদক তামজীদ হায়দার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, আগামী ১২ এপ্রিল বাংলাদেশ ছাত্র ইউনিয়নের জরুরি সম্মেলন ঢাকায় অনুষ্ঠিত হবে। গঠনতন্ত্র অনুযায়ী বিগত সম্মেলনের নির্বাচিত প্রতিনিধিরাই এই সম্মেলনে অংশগ্রহন করবেন। সম্মেলন সফল করার লক্ষে কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি জয় রায়কে চেয়ারম্যান করে ৭১ সদস্য বিশিষ্ট সম্মেলন প্রস্তুতি পরিষদ গঠন করা হয়েছে।

জরুরি সম্মেলন সফল করার লক্ষে আগামীকাল ৩০শে মার্চ বিকেল ৩টায় মধুর ক্যান্টিনে বাংলাদেশ ছাত্র ইউনয়নের কেন্দ্রীয় কর্মীসভা অনুষ্ঠিত হবে। ৪০তম সম্মেলনের সকল প্রতিনিধিদের উপস্থিত থাকার আহবান জানিয়েছে সংশ্লিষ্টরা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ