Subscribe Us

header ads

বরিশালে ছাত্র ইউনিয়নের মানববন্ধন | দর্পণ

মানববন্ধন, Bangladesh Students Union, Barisal, বরিশালে ছাত্র ইউনিয়নের মানববন্ধন, কৃষক নিখিল হত্যা, কিশোর হত্যা, ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ


বরিশালে ছাত্র ইউনিয়নের মানববন্ধন


আজ সকাল ১০ টায় শারীরিক দূরত্ব বজায় রেখে অশ্বিনী কুমার টাউন হল প্রাঙ্গণে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদের আয়োজনে  মানববন্ধন হয়। এই মানববন্ধনে বক্ততারা গোপালগঞ্জের কৃষক নিখিল তালুকদার হত্যা বিচার এর দাবী জানায় এবং যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবাদবিরোধী লড়াইয়ে সংহতি জানায়।

প্রথমে বক্তারা সাবেক বাংলাদেশ ছাত্র ইউনিয়ন নেত্রী এবং বিসিসি মেয়রের মা সাহানারা আব্দুল্লাহ মৃত্যুতে শোক প্রকাশ করেন।

উক্ত মানববন্ধনে বক্তারা তুলে ধরেন নিখিল হত্যার কথা। এ বিষয়ে বরিশাল জেলা সংসদের সভাপতি সম্পা দাস বলেন, “যে দেশে কোন বিচার হচ্ছে না সেখানে হত্যা কিভাবে থামানো সম্ভব। যে কৃষক এর দয়ায় আজ আমাদের দেশের মানুষ চাল, ডাল পাচ্ছে আর ঠিক সেখানেই দেশের রক্ষকদের হাতে খুন হচ্ছে কৃষক। এর থেকে বড় নৃশংসতা আর কি বা হতে পারে?”।

মানববন্ধনে আরো বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদের সহ-সভাপতি কিশোর চন্দ্র বালা, বরিশাল জেলা সংসদের কোষাধ্যক্ষ জয়দেব সাহা এবং সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন টিইউসি, বরিশাল শাখার সদস্যগন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ