দেশে নতুন করে করোনায় আক্রান্ত ২,৯১১ মৃত্যু ৩৭।
Coronavirus Update: দেশে বেরেই চলেছে করোনা রোগী। আজ ২:৩০ মিনিটে IEDCR এর নিয়মিত অনলাইন ব্রিফিং এ প্রতিষ্ঠানটির অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা দেশের সর্বশেষ দেশের করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফ করেন।
তিনি প্রথমে মাক্স পরা নিয়ে সতর্ক মূলক কথা বলেন। এখানে তিনি জানান, “কোন করোনায় আক্রান্ত ব্যক্তি উপসর্গ ছাড়াই অন্যকার সাথে কথা বলেই সংক্রমণ ছড়াতে পারেন। আমরা সামান্য কাপড়ের মার্ক দিয়ে কোন হাচি, কাশি, তরল কণা ও ড্রপলেট কণা প্রতিরোধ করতে পারি।”
এরপর তিনি করোনা পরিস্থিতি নিয়ে কথা বলেন। তিনি বলেছেন দেশে মোট ৫২টি ল্যাবে করোনা পরিক্ষা করা হয়েছে যাদের মধ্যে গত ২৪ঘন্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪,৯৫০টি এবং পরিক্ষা করা হয় ১২,৭০৪টি। এখন পর্যন্ত দেশে পরিক্ষা করা হয়েছে ৩,৩৩,০৭৩টি।
যা পরিক্ষা করা হয়েছে তাদের মধ্যে শনাক্ত হয়েছে ২,৯১১জন আর এখন পর্যন্ত দেশে মোট শনাক্ত ৫২,৪৪৫ জন। শনাক্তর হার ২২.৯১%। গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৫২৩জন এবং দেশে মোট সুস্থ ১১,১২৩ জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ২১%। গত ২৪ ঘন্টায় মৃত্যুবরণ করেছেন ৩৭জন এবং দেশে মোট মৃত্যু হয়েছে ৭০৯ জন যা শনাক্ত বিবেচনায় ১.৩৫%।
মৃত্যু বিশ্লেষণে পুরুষ ৩৩জন, নারী ৪জন।
বয়স বিশ্লেষণে ২১-৩০ এর মধ্যে ১জন, ৩১-৪০ এর মধ্যে ৪জন, ৪১-৫০বছরের মধ্যে ১ জন, ৫১-৬০ এর মধ্যে ১০ জন, ৬১-৭০ এর মধ্যে ৯জন, ৭১-৮০ এর মধ্যে ১০ এবং ৮১-৯০ এর মধ্যে ২ জন।


0 মন্তব্যসমূহ