Subscribe Us

header ads

আয়োজিত হল অনলাইন সাংগঠনিক কর্মশালা | দর্পণ


ছাত্র ইউনিয়ন, বরিশাল, অনলাইন মিটিং, বাংলাদেশ, অনলাইন ছাত্র ইউনিয়ন এর কর্মশালা

আয়োজিত হল অনলাইন সাংগঠনিক  কর্মশালা

জনশোষিত বাজেটের দূর্বলতা সহ বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার বিভিন্ন সংসদে সাংগঠনিক পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত হয়েছে প্রথম অনলাইন সাংগঠনিক কর্মশালা ২০২০।


বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও বরিশাল জেলা সংসদের সভাপতি সম্পা দাসের সভাপতিত্বে কর্মশালার পরিচালনা করেন সরকারি ব্রজমোহন কলেজ সংসদের সভাপতি কিশোর কুমার বালা। 

আলোচনায় অংশনেন সরকারি বরিশাল কলেজের সাংগঠনিক সম্পাদক জয়দেব সাহা, তিনি নিজ সংসদের সাংগঠনিক আলোচনার সাথে তরুণ বিপ্লবী প্রীতিলতা, মাস্টার দা সূর্য সেন, সোমেন চন্দ্র সম্পর্কে আলোচনা করেন। এবং দর্পণ পত্রিকায় অনলাইনে এসকল বিপ্লবীদের জীবনী প্রচারের ব্যবস্থা করার কথা বলেন। 

সংসদে বসে বাজেট নির্ধারণ আর পাশ করলে হবে না প্রতিনিধিদের উচিত জনগণের প্রত্যাশার কথা বিবেচনায় আনা এমনি মন্তব্য করেন সভাপতি বিএমবিডিসি মাহফুজ রায়হান। তিনি আরো বলেন এবারের বাজেটে ফোন বিল বৃদ্ধি সকল দিক থেকেই জনশোষিত সিদ্ধান্ত  হবে কারন এই লগডাউনে যোগাযোগ রক্ষার একমাত্র ভরসা ফোন কল ও ইন্টারনেট। 

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকেরগঞ্জ উপজেলা সংসদের যুগ্ম-আহবায়ক বাপন চন্দ্র শীল উপজেলার সাংগঠনিক অবস্থা বর্ণনার সাথে সাথে আহবান জানান এই দূর্যোগে ছাত্র নেতারা যেন আত্মবিশ্বাস ও সাহসের সাথে নিজ নিজ অবস্থানে নিরাপদে থেকে প্রতিবেশী ও অসহায় মানুষের পাশে থাকেন।

জেলা সাংস্কৃতিক ইউনিয়নের সম্পাদক আশা দাস বলেন প্রত্যেক নেতা কর্মী ও সকল মানুষকে সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্র গান,কবিতা,নৃত্য, চিত্রাঙ্কন, যন্ত্র সংগীত চর্চা করা সহ নিয়মিত উপন্যাস ও সাংগঠনিক চেতনার বইপত্র পড়া অব্যাহত রেখে মানসিক শক্তি বজায় রাখা উচিত।


উপজেলা, তথা প্রান্তিক পর্যায়ে সাংগঠনিক প্রচারের বিভিন্ন কৌশল নিয়ে আলোচনা করেন সরকারি ব্রজমোহন কলেজ সংসদের প্রচার সম্পাদক হৃদয়।

সাংগঠনিক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন জেলার সহসভাপতি কিশোর কুমার বালা, তিনি নতুন সদস্য সংগ্রহে অনলাইনের ব্যবহার ও তাদের প্রশিক্ষণ দেয়ার জন্য অনলাইনে সাংগঠনিক পাঠচক্র করার প্রয়োজনীয় স্লাইড তৈরি করার গুরুত্ব আলোচনা করেন। 


সবশেষে জেলা সংসদের সভাপতি সম্পা দাস তার আলোচনায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের ও সারা দেশে বিভিন্ন জেলা সংসদের ত্রাণ ও ইনভেটিভ কার্যক্রমের বর্ণনা করেন একই সাথে অংশগ্রহণকারী সকলকে ধন্যবাদ দিয়ে কর্মশালার সমাপ্তি ঘোষণা করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ