বরিশালে আজ (২৯সে জুন) অশ্বিনী কুমার টাউন হল চত্বরে বেলা ১১টার সময় প্রগতিশীল ছাত্র জোট এর নেতা কর্মীরা স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ সহ আরও ২ দফা দাবি নিয়ে বিক্ষোভ করেন। উক্ত সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদের সভাপতি সম্পা দাস।
সমাবেশের ৩ দফা দাবি হলো,
- ব্যর্থ স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ চাই।
- সকলের জন্য রাষ্ট্রায়ত্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত কর।
- বরিশালে PCR ল্যাব বৃদ্ধিসহ প্রতিদিন ১০০০করোনা টেস্ট ও পর্যাপ্ত কিট নিশ্চিত কর।
উক্ত সমাবেশে সম্পা দাস বলেন, স্বাস্থ্যখাতে অব্যবস্থাপনা ও যে লুট-পাট চলছে, তার বিরুদ্ধে আমাদের এই বিক্ষোভ সমাবেশ। আমরা দেখতে পাচ্ছি, বরিশালে পিসিআর ল্যাব, অক্সিজেনসহ করোনা টেস্টের কীটের সংকট রয়েছে। এসব অব্যবস্থাপনার কারণে হাজার হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর অযোগ্যতার প্রভাবে দেশ আজ ধ্বংসের মুখে।
তিনি আরো বলেন, দেশের অনেক হাসপাতালে ডাক্তার ও নার্সসহ প্রয়োজনীয় ব্যবস্থাদি নেই। দেশ এখন নৈরাজ্য পরিস্থিতি অবস্থায় চলছে। জনগণের জীবন জিন্মি ও নিরাপত্তাহীন। যার কারণে সরকারের কাছে অবিলম্বে এই অযোগ্য স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাচ্ছি।
উক্ত সমাবেশে আরও বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এর সাংগঠনিক সম্পাদক এর পরিচালনায় প্রথমে বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক ইমদাদুল হক,সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বরিশাল মহানগর শাখার প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক বিজন সিকদার এবং বরিশাল জেলা শাখার সাবেক সংগ্রামী সভাপতি সন্তু মিত্র। এছাড়া ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার কোষাধ্যক্ষ জয়দেব সাহা বক্তব্য রাখেন।


0 মন্তব্যসমূহ