বাকেরগঞ্জ ছাত্র ইউনিয়নের সভাপতি আরিফ, সাধারণ সম্পাদক বিধু
বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বাকেরগঞ্জ উপজেলা সংসদের কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৮/৭/২০২০ বিকাল ৪টায় উপজেলা সংসদ সম্মেলন বাস্তবায়ন টিমের সমন্বয়ক ও বরিশাল জেলা সংসদের সহসভাপতি কিশোর চন্দ্র বালার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সদস্য ও জেলা সংসদের সভাপতি সম্পা দাস, ক্রীড়া সম্পাদক বাপন চন্দ্র শীল, সদস্য সুজন হাওলাদার।
অধিবেশনে উপস্থিত সদস্যদের আলোচনা ও সর্বসম্মতিতে আগামী এক বছরের জন্য মোঃ শাহজাদা আরিফকে সভাপতি, বিধু ভূষণ দাসকে সাধারণ সম্পাদক ও তানভীর হাসান জয়কে সাংগঠনিক সম্পাদক করে ১৫ সদস্যদের উপজেলা কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্যরা হলেন
সহ-সভাপতি: সজল দাস ও বাপন চন্দ্র শীল, সহসাধারণ সম্পাদক: সুজন হাওলাদার, কোষাধ্যক্ষ: বাঁধন চন্দ্র শীল, দপ্তর সম্পাদক: নাহিদ মীর, সাংস্কৃতিক সম্পাদক: সুবল মালাকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক: বাচ্চু সিকদার, ক্রীড়া সম্পাদক: জাহিদুল হাসান নাহিদ, স্কুল ছাত্র বিষয়ক সম্পাদক: ফাতেমা আক্তার, শিক্ষা ও গবেষণা বিষয়ক সম্পাদক: ফজলুল করিম আকন, সদস্য: তুলি আক্তার, হাসান শাহরিয়ার রিজভী।


0 মন্তব্যসমূহ