Subscribe Us

header ads

মহাত্মা অশ্বিনী কুমার দত্ত নামে কলেজের নামকরণ এর দাবিতে স্মারকলিপি

মহাত্মা অশ্বিনী কুমার দত্ত নামে কলেজের নামকরণ এর দাবিতে স্মারকলিপি প্রদান, বরিশাল কলেজ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাসদ, ছাত্র ফ্রন্ট, বরিশাল জেলা, বরিশাল বিভাগ, অশ্বিনী কুমার দত্ত, মহাত্মা অশ্বিনী কুমার দত্ত হল, ব্রজমোহন কলেজ, বিএম কলেজ

সরকারি বরিশাল কলেজের নাম মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবীতে বরিশালে বিভিন্ন কর্মকর্তাদের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রোববার সকাল থেকে এই স্মারকলিপি প্রদান করেন বরিশালের সুশীল সমাজের নেতারা।
মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের দাবী জানিয়ে আসা সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান মিরণ বলেন, আমাদের দাবী আদায়ের লক্ষ্যে এবং আধুনিক বরিশালের রুপকার ও শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদান রাখা মহাত্মা অশ্বিনী কুমার দত্তকে সম্মানিত করতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, বিভাগীয় কমিশনার ও বরিশাল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আমাদের দাবী না আদায় হওয়া পর্যন্ত কার্যক্রম অব্যাহত থাকবে।
এসময় উপস্থিত ছিলেন, প্রবীন আইনজীবী ও সাংবাদিক মানবেন্দ্র বটব্যাল, ট্রেড ইউনিয়ন বরিশাল জেলা শাখার নেতা অ্যাডভোকেট এ. কে  মুক্তিযোদ্ধা কেবিএস মহিউদ্দিন মানিক বীরপ্রতীক, সাংবাদিক সুশান্ত ঘোষ, বাসদের সদস্য সচিব ডাঃ মনীষা চক্রবর্তী, ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সভাপতি সম্পা দাস প্রমূখ।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ