Subscribe Us

header ads

বিনা নোটিশে শিক্ষার্থীদের উৎখাত | দর্পণ


বিনা নোটিশে শিক্ষার্থীদের উৎখাত করল ঢাকার বাড়িওয়ালারা, শিক্ষার্থীদের বিনা নোটিশে উৎখাত, ঢাকা, বাংলাদেশ, Dhaka, Bangladesh,

বিনা নোটিসে শিক্ষার্থীদের উৎখাত করছে ঢাকার বাড়িওয়ালারা

করোনা পরিস্থিতিতে যেখানে সারা বাংলাদেশের অর্থনৈতিক দিক বিপাকে, শতাদিক লোক লোকজন দারিদ্র সীমার নিচে চলে গেছে। তখন শিক্ষার্থীদের বিপদ আরও মারাত্মক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার কারনে একদিকে সেসন জটের চিন্তা তো অন্যদিকে মেস ভাড়া। ঢাকার প্রায় অনেক শিক্ষার্থীরা মেস ভাড়া করে থেকে পড়ালেখা করেন।

কিন্তু করোনা পরিস্থিতির জন্য বাবার কোন ইনকাম না থাকায় মেস দিতে পারেনি অনেক শিক্ষার্থী। সরকার সকল বাড়িওয়ালাদের বাড়িভাড়া মাফ করার কথা বললেও প্রায় অধিকাংশই এই সিদ্ধান্ত মানেনি। ভাড়াটিয়াদের সাথে ভালো ব্যবহার তো দূর তাদের ঘড় থেকে নামিয়ে দেয়ার মত অভিযোগ কম নয়।

ঠিক তেমনি এক বাড়িওয়ালা মুজিবর হক। তার বাড়িতে থাকত ঢাকা কলেজের শেষ বর্ষের শিক্ষার্থী সজিব। করোনা কালিন সময়ে বাড়ি ভাড়া না দেয়ায় তার অর্জিত সার্টিফিকেট সহ  সকল জিনিসপত্র সিটি কর্পোরেশন এর লোক ভাড়া করে নিয়ে এসে ফেলে দেন সব।

ঠিক তেমনি ভাড়া দিতে না পারায় বিনা নোটিশে একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ১৩০শিক্ষার্থীর সকল জিনিসপত্র একটি গেরেজে দিয়ে দেন হোস্টেল মালিক। এ খবর জেনে করোনা পরিস্থিতিতির মধ্যে বিভিন্ন জেলা থেকে ছুটে আসে শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের অভিযোগ তাদের প্রয়োজনীয় সকল সার্টিফিকেট এবং ল্যাপটপ, ডেক্সটপ  ও দরকারি সকল কাগজ পত্র তাদের না জানিয়েই ফেলে দেয়া হয়েছে। 

সকল শিক্ষার্থীরা এই খবর পুলিশকে জানালে হোস্টেল মালিকে গ্রেফতার করেন। শিক্ষার্থীদের সেই মূল্যবান কাগজপত্র অনেকে খুজে পেলেও অনেকের সার্টিফিকেট ও নিজের মূল্যবান জিনিস এখও খুজে পায় নি। দেশের এমন পরিস্থিতিতে এদের বাড়িভাড়া না নেওয়ার বদলে তারা শিক্ষার্থীদের জিনিস পত্র ফেলে দেয়।

ভিডিও(সময়-টিভি)-

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ