![]() |
| জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলার ৩য় জেলা সম্মেলন অনুষ্ঠিত |
জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলার ৩য় জেলা সম্মেলন অনুষ্ঠিত
সমান কাজের সমান মজুরি, প্রসূতিকালীন ছুটি, কাজের নিরাপত্তা, নিয়োগপত্র, সার্ভিস বুক, ১৬০০০ টাকা নূন্যতম মজুরি, সমতাভিত্তিক রাষ্ট্রনীতি, শ্রমিক ছাঁটাই ও নির্যাতন বন্ধ, পাশবিকতা, সন্ত্রাস, নৈরাজ্য বন্ধ এবং সমাজিক নিরাপত্তাসহ বস্তিবাসী দিনমজুরদের সারা বছরের কাজের দাবিতে অনুষ্ঠিত হয় ৩য় জেলা সম্মেলন।
সকাল ১০টায় জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা শাখার ৩য় জেলা সম্মেলন অনুষ্ঠিত হয় অশ্বিনী কুমার হল এর সামনে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলনের মাধ্যমে।
উক্ত সম্মেলনে সভাপতিত্ব করেন খাদিজা বেগম বিনতা; উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন পুষ্প চক্রবর্তী, বাংলাদেশ মহিলা পরিষদ, বরিশাল জেলা; প্রধান অতিথি হিসেবে সাহিদা পারবিন শিখা, কেন্দ্রীয় কমিটি, ঢাকা; বিশেষ অতিথি হিসেবে থাকেন এম এ জলিল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল জেলা কমিটি; বিষেষ অতিথি হিসেবে থাকেন স্বপন দত্ত, সভাপতি, বরিশাল মহানগর দোকান কর্মচারী ইউনিয়ন; প্রধান বক্তা হিসেবে থাকেন এ্যাভকেট এ. কে. আজাদ, সদস্য, টিইউসি কেন্দ্রীয় কমিটি, ঢাকা; বক্তা হিসেবে থাকেন তুষার সেন, যুগ্ম সাধারন সম্পাদক, টিইউসি, বরিশাল; আলাউদ্দিন মোল্লা, যুগ্ম সাধারন সম্পাদক, টিইউসি, বরিশাল; জোছনা বেগম, সাধারন সম্পাদক, জাতীয় নারী শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, বরিশাল। সংগতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলার সহ-সভাপতি কিশোর চন্দ্র বালা।
পুরো অনুষ্ঠানের সঞ্চালক হিসেবে থাকেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলার সাবেক সভাপতি সম্পা দাস।
অনুষ্ঠানের আলোচনা পর্ব শেষে একটি মিছিল বের হলে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান থেকে সিটি কলেজ এসে শেষ হয়। এরপর কাউন্সিল অনুষ্ঠিত হলে এতে বিনা রানী সভাপতি, জোছনা বেগম সাধারন সম্পাদক, ইতু রানী সোম সাংগঠনিক সম্পাদক নিযুক্ত হন। উক্ত কমিটি ২১সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটি সদস্যরা হলেন
১. সভাপতি: বিনা রানী
২. সহ-সভাপতি: ফাতেমা বেগম
৩. সহ-সভাপতি: লিপিকা মজুমদার
৪. সাধারন সম্পাদক: জোছনা বেগম
৫. যুগ্ম সাধারন সম্পাদক: রিংকু বেগম
৬. সহ সাধারন সম্পাদক: ডলি বেগম
৭. সাংগঠনিক সম্পাদক: ইতু রানী সোম
৮. প্রচার সম্পাদক: বকুল বেগম
৯. সহ-প্রচার সম্পাদক:রোজিনা বেগম
১০. শ্রম ও কল্যান সম্পাদক: মনি আক্তার
১১. কোষাধ্যক্ষ: দুলারী দে
১২. দপ্তর সম্পাদক: নার্গিস বেগম
১৩. নির্বাহী সদস্য: খাদিজা বেগম বিনতা
১৪. নির্বাহী সদস্য: মিতু বেগম
১৫. নির্বাহী সদস্য: সাবানা বেগম
১৬. নির্বাহী সদস্য: মাহমুদা বেগম
১৭. নির্বাহী সদস্য: সম্পা দাস
১৮. নির্বাহী সদস্য:
১৯. নির্বাহী সদস্য:
২০. নির্বাহী সদস্য:
২১. নির্বাহী সদস্য:



0 মন্তব্যসমূহ