জগদীশ সারস্বত গালর্স স্কুল এন্ড কলেজের শিক্ষা বাণিজ্যর বিরুদ্ধে জেলা প্রশাসকের কাছে ছাত্র ইউনিয়নের স্মারকলিপি প্রদান
করোনা কালীন সময় শিক্ষা মন্ত্রণালয় এর নির্দেশনা না মেনে বরিশালে জগদীশ সারস্বত গালর্স স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ ভর্তির জন্য নতুন শিক্ষার্থীদের জন্য ২৫৯০টাকা, পুরাতন শিক্ষার্থীদের জন্য ২৩৯০টাকা করে ধার্য করে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় একটি নির্দেশনায় বলা হয়েছে, "২০২১ সালের শুরুতে কোভিড-১৯ পরিস্থিতি স্বাভাবিক না হলে শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ শিক্ষার্থীদের কাছ থেকে টিফিন, পুনঃভর্তি, গ্রন্থাগার, বিজ্ঞানাগার, ম্যাগাজিন, উন্নয়ন ফি নামক কোনো অর্থ আদায় করতে পারবে না”।
কিন্তু তবুও জগদীশ সারস্বত গালর্স স্কুল ও কলেজ কর্তৃপক্ষ এই নির্দেশনা না মেনে এই অর্থ ধার্য করে।
তার প্রেক্ষাপটে ২৬ই জানুয়ারি, ২০২১ মঙ্গলবার জেলা প্রশাসকের নিকট শিক্ষা বাণিজ্য বন্ধের লক্ষ্যে বেশ কিছু দাবি জানিয়ে একটি স্মারকলিপি প্রদান করেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ।
এসময় উপস্থিত ছিলেন জেলা সংসদের সহ-সভাপতি কিশোর চন্দ্র বালা, সাধারণ সম্পাদক জয়দেব সাহা, সাংগঠনিক সম্পাদক সূপর্ণা সাধু,প্রচার সম্পাদক রাকিব হাওলাদার ও সদস্য অদ্রি।
স্থানীয় গণমাধ্যম দৈনিক আজকের সময়ের বার্তা পত্রিকায় এই বিষয় নিয়ে প্রতিবেদন করলে বিষয়টি বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদের সদস্যরা এই পদক্ষেপ নেয়।
একটি মন্তব্য পোস্ট করুন
0
মন্তব্যসমূহ
ইশকুল
বন্ধুরা ইশকুল এখন পাওয়া যাচ্ছে "নির্বাচিত-বই বিপণন প্রতিষ্ঠান, বরিশাল" শাখায়। তাদের ঠিকানাঃ কলেজিয়েট মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন, কলেজ রোড, বরিশাল অথবা ফোন করে অর্ডার দিন এই নম্বরে: ০১৭০১-০৩৫৭৮৬।
0 মন্তব্যসমূহ