Subscribe Us

header ads

ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

 

ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ, বরিশাল জেলা সংসদ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, ছাত্রদের উপর হামলা, হামলা, বরিশাল বিশ্ববিদ্যালয়

ববি শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে ছাত্র ইউনিয়নের বিক্ষোভ

ব‌রিশাল নগরীর রূপাতলী হাউ‌জিংয়ে গভীর রা‌তে ব‌রিশাল বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী‌দের মে‌সে হামলা চা‌লা‌নোর হয়েছে। এতে  রূপাতলী স্ট‌্যা‌ন্ডের প‌রিবহন শ্রমিক নামের আড়ালে সন্ত্রাসী হামলায় ১১ শিক্ষার্থী আহত হয়েছেন। তাদেরকে ব‌রিশাল শের-ই-বাংলা মে‌ডি‌ক্যাল ক‌লেজ হাসপাতা‌লে ভর্তি করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) রা‌তে রূপাতলী হাউজিং এলাকার ২৩ নম্বর রো‌ডের বিশ্ব‌বিদ‌্যালয় শিক্ষার্থী‌দে‌র মে‌সে এই ঘটনা ঘ‌টে।

ঘটনার প্রতিবা‌দে গভীর রা‌তে ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অব‌রোধ করে সড়কে আগুন জ্বা‌লি‌য়ে বি‌ক্ষোভের পর আজ  বুধবার (১৭ ফেব্রুয়ারি) সকাল থে‌কে বিশ্ব‌বিদ‌্যাল‌য়ে‌র সাম‌নে আবারো সড়ক অব‌রোধ ক‌রেন শিক্ষার্থীরা।

আহত শিক্ষার্থীরা হলেন মৃত্তিকা ও পরিবেশ বিজ্ঞান বিভাগের  নুরুল্লাহ সিদ্দিকী, রসায়ন বিভাগের এস এম সোহানুর রহমান, পদার্থবিজ্ঞান বিভাগের আহসানুজ্জামান, গণিত বিভাগের ফজলুল হক রাজীব, সমাজবিজ্ঞান বিভাগের আলীম সালেহী, বোটানি ও ক্রপ সাইন্সের আলী হাসান, বাংলা বিভাগের মো. রাজন হোসেন এবং মার্কেটিং বিভাগের মাহবুবুর রহমান, মাহাদী হাসান ইমন, মিরাজ হাওলাদার ও সজীব শেখ।

এর প্রতিবাদে আজ ১৭ই ফেব্রুয়ারি, ২০২১ বুধবার বিকাল ৪:৩০ মিনিটে অশ্বিনী কুমার টাউন হলে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ বিক্ষোভ সমাবেশ করেন।

উক্ত সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদের সভাপতি প্রদীপ কুমার দাস(রাহুল) এর সভাপতিত্বে  বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ এর সহ-সভাপতি কিশোর চন্দ্র বালা, সাধারণ সম্পাদক জয়দেব সাহা, সাংগঠনিক সম্পাদক সূপর্ণা সাধু। 

এছাড়াও সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ফেডারেশন, কেন্দ্রীয় সংসদ এর ভারপ্রাপ্ত অর্থ-সম্পাদক নবীন আহমেদ, বরিশাল জেলার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম শাফিন; এছাড়া বক্তব্য রাখেন কবি হুজাইফা রহমান, ঢাবি শিক্ষার্থী আদনান তূর্য। 

উক্ত সমাবেশে বক্তারা এই বর্বরতার সুষ্ঠু বিচার দাবি করেন।

এরপর সভাপতি তার সমাপ্ত  বক্তব্যর মধ্যদিয়ে সমাবেশ সমাপ্ত করেন।


বার্তা প্রেরক

রাকিব হাওলাদার

প্রচার প্রচারনা সম্পাদক

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ।




একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ