Subscribe Us

header ads

প্রগতিশীল ছাত্রজোটের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল | দর্পণ

 

প্রগতিশীল ছাত্রজোট, প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ, ঢাকায় টিএসসিতে ছাত্রলীগের হামলা, বরিশালে প্রগতিশীল ছাত্র সমূহর মশাল মিছিল, বরিশাল জেলা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বাংলাদেশ ছাত্র ফেডারেশন, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্রলীগের হামলা, ঢাকায় মোদী বিরোধী মিছিলে ছাত্রলীগের হামলা
বরিশালে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহের মশাল মিছিল

ঢাকায় টিএসসিতে প্রগতিশীল ছাত্রজোটের উপর ছাত্রলীগের হামলার প্রতিবাদে বরিশালে মশাল মিছিল করেছে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ

মঙ্গলবার (২৩ মার্চ) বিকাল সাড়ে ৫টায় টিএসসিতে সাম্প্রদায়িকতা বিরোধী মিছিল শুরু করে প্রগতিশীল ছাত্র জোট। এর পাশেই রাজু ভাস্কর্যে সমাবেশের প্রস্তুতি নিচ্ছিলো ছাত্রলীগ। সেই সময় ছাত্রলীগের একদল কর্মী অতর্কিত হামলা চালায়। এতে বাম সংগঠনগুলোর অন্তত ২৫ জন আহত হন।

এর প্রতিবাদে বরিশালে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ মশাল মিছিল করে মিছিলটি অশ্বিনী কুমার হল থেকে শুরু হয়ে-গির্জামহল্লা হয়ে কাটপট্টি থেকে বেরিয়ে অশ্বিনী কুমার হলে এসে শেষ হয়। এসময় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদের সহ-সভাপতি কিশোর চন্দ্র বালা বলেন, "আজ ঢাকায় টিএসসিতে প্রগতিশীল ছাত্র জোটের পূর্বঘোষিত মোদী বিরোধী মিছিলে ছাত্রলীগের গুন্ডারা অতর্কিত হামলা চালায় এতে করে ৩০জনেরও বেশি নেতাকর্মী তাদের হামলার শিকার হন। আমরা এই হামলার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে এই সরকারের পোষা গুন্ডাদের প্রতিহত করতে জনসাধারণকে আহবান জানাচ্ছি।"

এ সময় উপস্থিত ছিলেন গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল, বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি সুজয় শুভ ও সাধারণ সম্পাদক আলিসা মুন; বাংলাদেশ ছাত্র ফেডারেশন, বরিশাল জেলা শাখা এর নেতা জামান কবিরসহ আরও অনেকে।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ