Subscribe Us

header ads

সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ | দর্পণ

সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ, হিন্দুদের উপর হামলা, হেফাজত, প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ, বরিশাল জেলা, বরিশাল সদর, ছাত্র ইউনিয়ন, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ফেডারেশন, ট্রেড ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি
সুনামগঞ্জে হিন্দুদের উপর সাম্প্রদায়িক হামলায় বরিশালে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ এর বিক্ষোভ সমাবেশ


সুনামগঞ্জের শাল্লায় সংখ্যালঘু হিন্দুদের সাম্প্রদায়িক হামলা এবং প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

আজ ১৯ মার্চ সকাল ১০ টায় বরিশালের অশ্বিনী কুমার টাউন হল চত্বরে সুনামগঞ্জের শাল্লায় সাম্প্রদায়িক হামলা এবং প্রশাসনের নীরব ভূমিকার প্রতিবাদ জানিয়ে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রগতিশীল ছাত্র সংগঠনসমূহের আয়োজনে অনুষ্ঠিত হওয়া বিক্ষোভ মিছিলটি অশ্বিনী কুমার হল চত্ত্বর থেকে শুরু হয়ে গীর্জা মহল্লা-চকবাজার লাইন রোড হয়ে আবার টাউন হলের সামনে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিল শেষে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সংগঠক আলিসা মুনের সভাপতিত্বে ও বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম সাফিনের সঞ্চালনায় এই ন্যাক্কারজনক সাম্প্রাদায়িক হামলার প্রতিবাদ জানিয়ে বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বিএম কলেজ শাখার সভাপতি কিশোর চন্দ্র বালা, গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয়ের সংগঠক সুজয় শুভ, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক জয়দেব সাহা, বাংলাদেশ ছাত্র ফেডারেশন বরিশাল জেলার সভাপতি মোঃ জাবের প্রমুখ।

সমাবেশে সংহতি জানিয়ে বক্তব্য রাখেন ট্রেড ইউনিয়ন বরিশাল জেলার সাধারণ সম্পাদক এড একে আজাদ, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি বরিশাল জেলার সদস্য বিপ্লব দাস, গণসংহতি  বরিশাল জেলা কমিটির সদস্য আরিফুর রহমান মিরাজ, খেলাঘর সংগঠক নওরোজ কবীর, সম্মিলিত সামাজিক আন্দোলন বরিশাল জেলার সাধারণ সম্পাদক এনায়েত হোসেন শিবলু, কবি হুজাইফা রহমান প্রমুখ।


সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে বিক্ষোভ সমাবেশ, হিন্দুদের উপর হামলা, হেফাজত, প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ, বরিশাল জেলা, বরিশাল সদর, ছাত্র ইউনিয়ন, গনতান্ত্রিক ছাত্র কাউন্সিল, ছাত্র ফেডারেশন, ট্রেড ইউনিয়ন, কমিউনিস্ট পার্টি
সুনামগঞ্জে সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে বরিশালে প্রগতিশীল ছাত্র সংগঠন সমূহ এর বিক্ষোভ মিছিল

বক্তব্যে বক্তারা বলেন, সরকার তার নিজের অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখার জন্য মৌলবাদী শক্তিগুলোর সাথে আঁতাত করছে। মামুনুল হক বঙ্গবন্ধুর ভাস্কর্য বুড়িগঙ্গায় ছুড়ে ফেলার হুমকি দিলেও সরকার তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়নি উল্টে মামুনুলের সমলোচনা করায় শাল্লার সুমন দাশকে গ্রেফতার করেছে। সুনামগঞ্জে যে বর্বর সাম্প্রদায়িক হামলা হলো সেটাতে সরকারের প্রত্যক্ষ ও পরোক্ষ মদদ ছিলো। প্রশাসন হামলার সময়ে নীরব দর্শকের ভূমিকা পালন করেছে, মাইকে ঘোষণা দিয়ে কয়েক হাজার লোক জড় করার মত ঘটনা ঘটতে যে সময় লাগে তার মধ্যেও প্রশাসন পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করেনি। আওয়ামীলীগের নেতার উপস্থিতিতে পাকিস্তানী কায়দায় হামলা হওয়া প্রমাণ করে সরকার নিজেও সাম্প্রদায়িক শক্তিগুলোকে তার শক্তির অপব্যবহার করুক সেটা চায়। মাইকে ঘোষণ দিয়ে হামলা, হামলার সময় উপজেলা চেয়ারম্যান থেকে শুরু করে প্রশাসনিক কর্তাব্যক্তিরা উপস্থিত থাকলেও এখনো পর্যন্ত কোনও হামলাকারীকে প্রশাসন গ্রেফতার করতে পারেনি না করেনি এতেই প্রমাণিত হয় সরকার তথা প্রশাসন এই ঘটনার বিচারের ব্যাপারে আন্তরিক না।

বক্তারা আরও বলেন, স্বাধীনতার অর্ধশতাব্দী পরে এই আদিম যুগের মত বর্বর হামলা কোনোভাবেই মেনে নেয়া যায় না। একটি অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপন নিয়ে মুক্তিযুদ্ধ হয়েছিল সেই যুদ্ধের মৌল চেতনাকে কোনোভাবেই ভূলুণ্ঠিত হতে দেবো না। সরকারকে তার সাম্প্রদায়িক শক্তি তোষণের অবস্থান থেকে সরে আসতে হবে টা না হলে জনগণ দাঁতভাঙা জবাব দেবে। সমাবেশ থেকে অনতিবিলম্বে দোষীদের গ্রেফতার, ক্ষতিগ্রস্থদের ক্ষতিপূরণ এবং শাল্লাসহ গোটাদেশের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করার দাবী জানানো হয়।



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ