Subscribe Us

header ads

শিক্ষামন্ত্রীর বক্তব্যর প্রতিবাদ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার | দর্পণ

 

ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা, শিক্ষামন্ত্রীর বক্তব্যর প্রতিবাদ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার, বরিশাল, বাংলাদেশ, প্রতিবাদ, শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রীর বক্তব্যর প্রতিবাদ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলার

একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে শিক্ষামন্ত্রী ড. দীপুমনি বলেছেন, "উচ্চশিক্ষার ক্ষেত্রে বিনামূল্যে পড়ার সংস্কৃতি থেকে সরে আসা দরকার। যাদের দেওয়ার ক্ষমতা আছে, শিক্ষার ব্যয়ভার বহন করার ক্ষমতা আছে, তারা সেই ব্যয়ভার বহন করে শিক্ষা গ্রহন করবেন।" শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য শিক্ষাকে বাণিজ্যিকিকরনের চূড়ান্ত লক্ষ্যে প্রদান করা বলে মনে করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদ।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদের সভাপতি নুসরাত জাহান মিম ও সাধারণ সম্পাদক আলী মোর্তজা সাকিব বলেন, "কুয়েট শিক্ষার্থী অন্তু রায়ের আত্মহত্যা থেকে শিক্ষা নেননি শিক্ষামন্ত্রী। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফি নির্বাহ না করতে পেরে মেধাবী শিক্ষার্থী অন্তু রায় বাধ্য হন আত্মহত্যার পথ বেছে নিতে। বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের এভাবে ক্রমাগত ফি আরোপ, শিক্ষাব্যয় বৃদ্ধি, ফর্মের দাম বৃদ্ধির ফলে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের আত্মহননের পথে হাঁটতে হচ্ছে অথবা ঝড়ে পরতে হচ্ছে। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য চূড়ান্ত দায়িত্বহীনতার পরিচয় দেয়।

বিদ্যমান পরিস্থিতিতে শিক্ষামন্ত্রী বক্তব্য বাস্তবায়িত হলে প্রান্তিক, নিম্নবিত্ত, মধ্যবিত্ত পরিবারের শিক্ষার্থীদের পড়াশোনা করার সুযোগ আরও কমে যাবে বলে মনে করে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ।

শিক্ষাকে পণ্য না ভেবে, শিক্ষার বাণিজ্যিকিকরন বন্ধ করে উচ্চশিক্ষা সহ পুরো শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর দাবি জানিয়ে নেতৃবৃন্দ আরও বলেন সার্বজনীন গণমুখী বিজ্ঞানভিত্তিক একই ধারার শিক্ষা ব্যবস্থার যে আকাঙ্খা নিয়ে দেশ স্বাধীন হয়েছিলো, স্বাধীনতার ৫০ বছরে এসে শিক্ষামন্ত্রীর এমন বক্তব্য সেই আকাঙ্খার সাথে সাংঘর্ষিক এবং এই ৫০ বছরে শিক্ষাব্যবস্থার উল্টোযাত্রার কথাই প্রকাশ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ