রেজিস্ট্রেশন কার্ডসহ অনান্য কাগজপত্র সংশোধনীকরন ফি সহনীয় পর্যায়ে রাখার দাবিতে সাধারণ শিক্ষার্থীদের মানববন্ধন
৬ডিসেম্বর,২০২০ সকাল ১০টায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড, বরিশাল এর সামনে সাধারণ শিক্ষার্থীদের এক মানব বন্ধন অনুষ্ঠিত হয় মানব বন্ধন শেষে শিক্ষার্থীরা বোর্ড চেয়ারম্যান মহোদয়কে স্মারকলিপি প্রদান করেন। মানব বন্ধনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল মহানগর সংসদের যুগ্ম আহবায়ক মৌ আক্তারের সভাপতিত্বে বক্তব্য রাখেন সাংস্কৃতিক কর্মী ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, বরিশাল জেলা সংসদ এর সহ-সভাপতি কিশোর চন্দ্র বালা, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন বরিশাল জেলা সংসদের সাধারণ সম্পাদক জয়দেব সাহা, ছাত্র ফেডারেশন বরিশাল মহানগরের ছাত্র নেতা সাকিবুল ইসলাম শাফিন ও জান্নাত সহ সাধারণ শিক্ষার্থী সজিব হাওলাদার, অভিজিত দাস, সুমাইয়া আক্তার ও রুপা আক্তার।



0 মন্তব্যসমূহ